Welcome to our online store

ফেইসবুকে এ্যাড দিতে চান?

ফেইসবুকে এ্যাড দিতে চান? আপনার প্রতিষ্ঠান, সার্ভিস বা প্রোডাক্টের এ্যাড ফেইসবুকে দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। FAQ: ফেইসবুকে এ্যাড দিতে কত টাকা লাগে? - এটার কোন নির্দিষ্ট পরিমান নেই। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোন পরিমান টাকা দিয়ে এ্যাড দিতে পারেন। অল্প বাজেটের এ্যাড কম সংখ্যক লোক দেখবে, কম সময় চলবে এবং অল্প কিছু ফেইসবুক ব্যাবহারকারি হয়তো ক্লিক করবে। এ্যাডের বাজেট বেশী হলে এই সবকিছুর পরিমানই আনুপাতিক হারে বেড়ে যাবে। বাজেট অনেকটা মোবাইল ফোনের ক্রেডিটের মতো। যত বেশী বার এ্যাডটি দেখানো হবে অথবা যতবার এ্যাডটিকে ক্লিক করা হবে সেই হিসেবে ফেইসবুক তার সার্ভিসচার্জ কেটে নিবে। তবে আমরা কমপক্ষে ৩০০০ টাকার নীচে এ্যাড দেই না। সমসাময়িক এ্যাডের খরচ পর্যবেক্ষন করে বলা যায় যে এই এ্যাড দুই বা তিন দিন চালানো সম্ভব। এক সপ্তাহের জন্য ৫০০০ টাকার এ্যাড একটি গ্রহনযোগ্য বাজেট হিসেবে আমাদের ধারনা। এ্যাড চলাকালিন যে কোন সময় আপনার বাজেটের টাকা বাড়িয়ে নিতে পারবেন। এ্যাডের খরচ কিভাবে হিসেব করা হয়? - এ্যাড তৈরীর সময় দুইটি অপশন দেয়া হয়। যেখান থেকে আপনার সুবিধামতো বিলিং অপশন বেছে নিতে পারেন। প্রতি ক্লিকের হিসেব: যখন কোন ফেইসবুক ব্যাবহারকারী আপনার এ্যাডটি দেখে এ্যাডটিতে ক্লিক করবে, তখন ফেইসবুক চার্জ করবে। ইম্প্রেশনের হিসেব: ফেইসবুক আপনার এ্যাডটি কতবার দেখাল সেই হিসেবে। টাকার অংকে সংখ্যাটি খুব ছোট হওয়ায় প্রতি ১০০০ ইম্প্রেশনে এটি হিসেব করা হয়। আমার এ্যাডটি কতবার দেখানো হবে? - এটি ফেইসবুকের নিজস্ব কিছু নিয়মে নির্ধারিত হয়। প্রতি ক্লিকের হিসেবে ৫০০০ টাকা বাজেটে মোটামুটি ৭০০-১০০০ টি ক্লিক হতে পারে। প্রতি ১ হাজারবার দেখানোর হিসেবে এ্যাডটি ১ থেকে ২ লক্ষবার দেখানো হবে। এ্যাডটি কতদিন চলবে? - যতদিন পর্যন্ত আপনার ক্রেডিট ব্যালেন্স থাকবে। কিভাবে বুঝব কত টাকা খরচ হলো বা কতজন এ্যডটি দেখল? - প্রতিদিন এ্যাডের রিপোর্টের কপি ই-মেইলে পাঠানো হবে। আপনার মতো আরো অনেকে এই সার্ভিস দিচ্ছে। আমি কেন আপনার সার্ভিস নেব? -আমরা বাংলাদেশের প্রথম ফেইসবুক এ্যাডভারটাইজার (২০০৭, ডিসেম্বর)। সত্যিকথা বলতে প্রথম কয়েক বছর আমরাই ছিলাম বাংলাদেশের একমাত্র ফেইসবুক এ্যাডভারটাইজার। এছাড়া অন্যদের ইনফর্মেশন আমাদের মতো ওপেন নয়। কত টাকার বিনিময়ে আমাদের কাছে কি প্রত্যাশা করতে পারেন তা সবই এখানে পরিস্কারভাবে বলে দেয়ার চেষ্টা করেছি। অন্যদের মতো তথ্য জানতে ফোন করতে বলিনি। এর পরেও আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ফেইসবুকের এই সার্ভিসটি সুলভ মুল্যে সরবরাহ করার চেস্টা করেছিমাত্র যেখানে এ্যাড কিভাবে চলবে সেই সিদ্ধান্তটি আপনার। আমরা কোন কৃত্রিম প্যাকেজ তৈরী করিনি। আমরা অন্যদের মতো পেইজের ‘লাইক’ কন্ট্রাক্ট করছিনা অথবা কতগুলো ক্লিক হবে সেভাবে চুক্তি করে নিচ্ছি না। আমরা আপনার এ্যাডগুলো স্বাভাবিকভাবে চলতে দিব। এতে করে স্বাভাবিকভাবেই আপনি ক্লিক অথবা লাইক পাবেন। কোন ধরনের ম্যানিপুলেশনের প্রশ্ন নেই। এ ছাড়া এ্যাড চলাকালিন সময় আমার রিপোর্টের সত্যতা যাচাইয়ের জন্য আমার সাথে দেখা করে লাইভ রিপোর্ট দেখে যেতে পারেন। তবে ক্যাম্পেইন শেষ হয়ে যাবার পরে যেহেতু এ্যাডগুলো মুছে ফেলা হয় তাই পরে আর এই সুবিধা দেয়া সম্ভব নয়। আমি আপনাদের সার্ভিস যাচাই করার জন্য সর্বনিন্ম ৩০০০ টাকার-ই এ্যাড দিতে চাই। এই টাকার বিনিময়ে আমি কি পাব? - ফেইসবুকে আপনার নিজস্ব এ্যাড এবং সেই এ্যাডের জন্য ৩০ ডলারের ক্রেডিট, প্রতিদিনের আপডেট এবং ফোন সাপোর্ট। সবচেয়ে কম খরচে অর্থাৎ ৩০০০ টাকার এ্যাডে একটা পেইজে আনুমানিক কত জন ফ্যান হতে পারে? - আসলে কতজন ফ্যান হবে সেটা নির্দিষ্টভাবে বলা যায় না। যদি শুধু বাংলাদেশ টার্গেট করা হয়, তাহলে প্রতিটা ক্লিকের জন্য আনুমানিক খরচ হবে ৭ সেন্ট বা কিছু কম বেশী (Mar 2013 হিসেবে) অর্থাৎ ৪০০/৫০০ ভিজিটর আপনার পেইজ ঘুরে আসবে। যেসব ভিজিটরের আপনার পেইজ ভালো লাগবে, তারাই লাইক দিয়ে ফ্যান হবে। যার ভালো লাগবে না,সে হয়তো ‘লাইক' করবে না। আচ্ছা, কতজন আমার পেইজে এ্যাডের মাধ্যমে এসেছে তার সঠিক সংখ্যা কি জানা যায়? - হ্যাঁ জানা যায়। এটা ফেইসবুক রিপোর্টের নতুন সংযোজন। রিপোর্টের নীচের দিকের ডান পাশে ক্লিকের বিস্তারিত বিবরন থাকে। এই রিপোর্টের স্ক্রিনশট আমি প্রতিদিন একবার ইমেইল করে দেই। আমার এ্যাড চলাকালিন সময়ে আমার ক্রেডিট টপআপ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? - আমাদের পেমেন্ট করে যে কোন সময় বাজেট বাড়িয়ে নিতে পারেন। আমরা প্রতি ডলার বরাদ্দের জন্য ১০০ টাকা চার্জ করি। যেমন ৫০ ডলারের এ্যাডে ৫০০০ টাকা ও ১০০ ডলারের এ্যাডে ১০ হাজার টাকা ইত্যাদি। আমি ফেইসবুকে এ্যাড দিতে চাই। এখন আমাকে কি করতে হবে? - আপনার প্রতিষ্ঠানের একটি ফেইসবুক পেইজ থাকলে ভালো হয়, না হলে অন্তত একটি ওয়েবসাইট থাকতে হবে। এ্যাডের মাপ উপরে দেয়া আছে। সর্বোচ্চ ২৫ টি অক্ষরের টাইটেল ও ৯০ টি অক্ষরের এ্যাডের কথা দেয়া যায়। এই হিসেব সাদা স্পেস সহ। সাথে এ্যাডের ছবিটি নিয়ে আসবেন। আমরা কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নই। এটা একান্তই ব্যাক্তিগত উদ্যোগ। আমার সাথে দেখা করতে বা এ্যাড দিতে চাইলে অফিস আওয়ারের বাইরে যোগাযোগ করতে পারেন। আমি মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির কাছে থাকি। প্রতি ডলার ১০০ টাকা হিসেবে বাজেটের টাকা এ্যাড দেয়ার সময় দিতে হবে। এ্যাড শেষ হয়ে যাওয়ার পরেও কোন টাকা বেঁচে গেলে তা ফেরত দেয়া হবে। ফেইসবুক পেইজের এ্যাড দেয়ার জন্য আমাকে আপনার পেইজের এ্যাডভার্টাইজার করে দিতে হবে। ফেইসবুকের এ্যাড ফরমেট নীচে দেয়া হলো : Heading: 25 character including space Body: 90 character including space Picture: jpeg 100 X 72 pixels Target can be your facebook page or your website আপনি কত করে বিডিং রেট দিচ্ছেন পে পার ক্লিক এ আর পার হাজার ইম্প্রেশন এর জন্য যাতে করে আপনি ৪০০-৫০০ বার ক্লিকের অথবা ১ থেকে ২ লক্ষ বার ইম্প্রেশনের নিশ্চয়তা দিতে পারছেন? - আমি ক্লিক বা ইম্প্রেশনের যে সংখ্যা বলেছি সেটার আমি নিশ্চয়তা দিচ্ছি না। এই সংখ্যাগুলো এসেছে এই মুহুর্তে যেই এ্যাডগুলো আমি চালাচ্ছি সেগুলো থেকে। যেমন ক্লিকের ক্ষেত্রে $0.04 থেকে $0.08 খরচ পড়ছে। যদিও বিড দেয়া আছে $0.05 খেকে $0.08 । আর ইম্প্রেশনের ক্ষেত্রে খরচ পড়ছে $0.000014 এর সামান্য বেশী। কিন্তু প্রতিজন ফেইসবুক ব্যাবহারকারী যেহেতু ৫ থেকে ১০ বারেরও বেশী দেখছে সেজন্য বলেছি ১ থেকে ২ লক্ষ বার, প্রতিটা ইম্প্রেশন হিসেবে এই সংখ্যাটি আরো অনেকগুন বেড়ে যাবে। এই ক্ষেত্রে আমি সাধারনত বিড দেই $0.03 থেকে $0.05 । বিডের ক্ষেত্রে সাধারনত এ্যাড তৈরীর সময় ফেইসবুক যে রেন্জ রেকমেন্ড করে, আমি তার মাঝামাঝি দিয়ে থাকি। ডলারের দাম ৭৫ টাকা। আপনারা ১০০ টাকা করে নিচ্ছেন কেন? - কারন আমরা একটি ফ্ল্যাট রেট দেয়ার চেষ্টা করেছি। এই টাকার মধ্যে ডলারের দাম + ব্যাংকের চার্জ + মেইন্টেন্যান্স খরচ + আমাদের প্রফিট সবকিছুই আছে । আলাদা ভাবে এইসব হিসেব করার চাইতে ডলারের রেটে সবকিছু নিয়ে আসায় যে কোন বাজেটের এ্যাডের হিসেব সহজেই করা যায়। অন্যদের কাছে এ্যাডের খরচ জানতে হলে হটলাইনে ফোন করে প্রাইস নিতে হয় কিন্তু আমাদের ক্ষেত্রে নিজের খরচ নিজেই সহজেই বের করা যায়। অন্য প্রতিষ্ঠান অন্যভাবে হয়তো একই ধরনের খরচ বলার চেষ্টা করেছে যেমন প্রতি ক্লিক ২ টাকা বা প্রতি লাইক ৫ টাকা ইত্যাদি। কিন্তু আমরা চার্জ করি ডলারের হিসেবে। ক্লিক অথবা লাইকের গ্যারান্টি আমাদের পক্ষে দেয়া সম্ভব নয়। তবে আপনার পরামর্শ অনুযায়ী যে কোন সময়ে এ্যাডের যে কোন রকম পরিবর্তন করে দেয়া হবে। আপনাদের রেটটা একটু বেশী মনে হচ্ছে। আমি অল্প আয়ের ব্যাবসায়ী/ছাত্র/অনেক দুরে থাকি – আমার জন্য কিছুটা ছাড় দেয়া যাবে? - যতটুটু সম্ভব ছাড় দিয়েই আমাদের রেট নির্ধারিত হয়েছে। আর কোন ডিসকাউন্টের অনুরোধ রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি বড় বাজেটের ( যেমন $1000 ) একটি ক্যাম্পেইন করতে চাই এক্ষেত্রে আপনাদের সার্ভিস চার্জ কি কিছুটা কম রাখা যাবে? - যতটুটু সম্ভব ছাড় দিয়েই রেট তৈরী করা হয়েছে। এজন্য ইচ্ছে থাকার পরেও এর চাইতে কম খরচে মানসম্পন্ন সার্ভিস দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এর পরেও যদি কম খরচে আপনার ক্যাম্পেইন করাতে চান তাহলে আমাদের পরামর্শ থাকবে অন্য কোন ব্যাক্তি/প্রতিষ্ঠানের সাহায্য নেয়ার জন্য। আপনাদের রেটটা অনেক বেশী, আমার পছন্দ হয়নি। আমাকে কি অন্য কারো সন্ধান দিতে পারেন যারা এই ধরনের সার্ভিস দিয়ে থাকে? - অনলাইন এ্যাডভার্টাইজিং এর সার্ভিস দিয়ে থাকেন এমন অনেকেই আছেন; এছাড়া অনেকেই নতুনভাবে এ ধরনের সেবা দেয়া শুরু করছেন। এখানে আমি কয়েকজনের সন্ধান দিলাম। আশা করি কাজে লাগবে। www.facebook.com/ARKAdvertisingLtd www.facebook.com/Alien.Outsourcing www.facebook.com/UpArrowConsulting www.facebook.com/Melonades আমরা আপনার সাথে সামনাসামনি কথা বলতে চাই, আপনি কি আমাদের অফিসে আসতে পারবেন? - আমার সাথে দেখা করতে চাইলে আমার ঠিকানায় চলে আসতে পারেন। ইচ্ছে থাকলেও এ্যাড সংগ্রহের জন্য কোথাও গিয়ে সময়, শ্রম ও অর্থ ব্যায় করা আমার জন্য realistic নয়। আপনার সাখে যোগাযোগের উপায় কি? - Contact ফর্মটি থেকে ই-মেইল করতে পারেন। - ফোন: 019 3344 1951 Note: By contacting us for promoting your campaign on Facebook indicates your acknowledgment that you have read and accepted our terms and conditions (Small Print).

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

taka

You Have Ordered This Many Of This Item:

Most View Product

Contact Online

বিস্তারিত জানতে আমাদেরকে ফেইসবুকে মেইল করুন অথবা ফোন করুন এই নাম্বারে->> ☎ / ✉ করুন ০১৭১১৪৪৭৬৩৪ নম্বরে

আপনি কি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন?

বাংলাদেশ অনলাইন শপ অল ইন ওয়ান

Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2012. বাংলাদেশ অনলাইন শপ অল ইন ওয়ান - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger